লোড হচ্ছে...
চট্টগ্রাম 28 October, 2026 4 days আগে

কক্সবাজারে নকল ব্যান্ডরোলের ৪ লাখ ৬১ হাজার সিগারেট জব্দ

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 2 পাঠক

কক্সবাজারের বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ নিবারক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। অভিযানে চার লাখ ৬১ হাজার শলাকা নকল সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ২৭ লাখ টাকার বেশি এবং এর সঙ্গে জড়িত সরকারের ফাঁকিকৃত রাজস্বের পরিমাণ প্রায় ২৩ লাখ টাকা।

আজ বুধবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নির্দেশনা এবং মূসক (বাস্তবায়ন ও আইটি) সদস্যের সার্বিক তত্ত্বাবধানে গতকাল মঙ্গলবারকক্সবাজার ভ্যাট কমিশনারেটের তিনটি বিশেষ দল একযোগে জেলার তিনটি কৌশলগত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানগুলো পরিচালিত হয় কক্সবাজার সদর, চকরিয়া এবং টেকনাফের হ্নীলা এলাকায়।

এ অভিযানে জব্দকৃত সিগারেটের বিস্তারিত তুলে ধরে কর্তৃপক্ষ জানায়, হেরিটেজ টোব্যাকো কম্পানির সিগারেট মার্বেল’এর জব্দকৃত শলাকা ৪ লাখ ৬১ হাজার। এর সঙ্গে জড়িত পণ্যের বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা এবং ফাঁকিকৃত রাজস্বের পরিমাণ ২২ লাখ ৯৫ হাজার ৭৮০ টাকা

এদিকে কাস্টমস ও ভ্যাট সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অসাধু চক্র দীর্ঘদিন ধরে কর ও রাজস্ব ফাঁকি দিয়ে দেশীয় ব্র্যান্ডের মোড়কে নকল ও জাল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট বাজারজাত করে আসছিল। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিলো, অপরদিকে ভোক্তারা চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব সুরক্ষা, শুল্ক-কর ফাঁকি উদ্ঘাটন এবং ফাঁকিকৃত সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে এ ধরনের সাঁড়াশি নিবারক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্য ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.