লোড হচ্ছে...
ঢাকা 01 November, 2026 10 hours আগে

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 5 পাঠক

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

বিক্ষোভের একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন তারা।

এ সময় যানবাহন ভাঙচুর ও বিভিন্ন দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। রোববার (১ নভেম্বর) সকাল থেকে কোনাবাড়ী এলাকায় এ বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করে আসছিলেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় রোববার সকালে শত শত শ্রমিক কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থল থেকে সরে যান পুলিশ সদস্যরা।

এছাড়া বিক্ষোভকারীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন এবং আশপাশের বিভিন্ন দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোনাবাড়ী জোনের ট্রাফিক পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই কোনাবাড়ী এলাকায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা ট্রাফিক পুলিশ বক্সে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা সকাল থেকে আবারও আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.