লোড হচ্ছে...
খেলাধুলা 04 November, 2026 1 hour আগে

রেকর্ডের বন্যা বইয়ে পিএসজির জয় 

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 3 পাঠক

চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ভিয়ারিয়ালের মাঠে ৬-০ গোলের বড় জয় তুলে নেওয়ার পাশাপাশি এক ম্যাচেই তিনটি নতুন রেকর্ড গড়েছে লুইস এনরিকের দল। রেকর্ডের তালিকায় রয়েছে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম সময়ে চার গোল করার কীর্তিও।

মঙ্গলবার রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে পিএসজি। প্রথম ১৭ মিনিটের মধ্যেই চারবার ভিয়ারিয়ালের জালে বল পাঠায় ফরাসি ক্লাবটি। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্রুততম সময়ে চার গোল করার নতুন রেকর্ড গড়ে তারা।

এর আগে ২০১১ সালে দিনামো জাগরেবের বিপক্ষে ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যে চার গোল করেছিল রিয়াল মাদ্রিদ। এত দিন সেটিই ছিল প্রতিযোগিতাটির দ্রুততম চার গোলের রেকর্ড। এবার সেই রেকর্ড নিজের করে নিল পিএসজি।

ম্যাচে গোলের সূচনা করেন জোয়াও নেভেস। এরপর দিজিরে দুয়ে ও সেনি মায়ুলুর গোলে ব্যবধান বাড়ে। ১৭ মিনিটে ফ্যাবিয়ান রুইজের গোলেই পূর্ণ হয় প্রথম ১৭ মিনিটে চার গোলের রেকর্ড।

এ রাতেই আরও একটি কীর্তি গড়েছে প্যারিসের ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের প্রথম চার ম্যাচে তাদের গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০। এর আগে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে ছয়টি এবং ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার বিপক্ষে চারটি করে গোল করেছিল পিএসজি। ফলে প্রতিযোগিতার ইতিহাসে টানা চার ম্যাচে অন্তত চারটি করে গোল করা প্রথম দল হয়েছে তারা।

বিরতির পরও আক্রমণাত্মক ফুটবলে ছেদ পড়েনি পিএসজির। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান আরও বাড়ান ফ্যাবিয়ান রুইজ। এরপর ম্যাচের ৭৮ মিনিটে স্কোরলাইন ৬-০ করেন ১৭ বছর বয়সী ডেভিড বলি।

বদলি হিসেবে মাঠে নামার মাত্র চার মিনিট পরই গোলের দেখা পান এই তরুণ ডিফেন্ডার। চ্যাম্পিয়নস লিগে নিজের অভিষেক ম্যাচেই গোল করে আলোচনায় উঠে এসেছেন তিনি। ১৭ বছর ২৮৫ দিন বয়সে গোল করে পিএসজির ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়নস লিগ গোলদাতা হয়েছেন বলি। এই তালিকায় তার চেয়ে কম বয়সে গোল করার রেকর্ড রয়েছে ওয়ারেন জাইর-এমেরির।

thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.