লোড হচ্ছে...
সিলেট 04 November, 2026 1 hour আগে

মৌলভীবাজার পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শাহীন

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 2 পাঠক

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে সৈয়দ মহি উদ্দিন আহমদ চৌধুরী শাহীন-এর নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় মৌলভীবাজার পৌরসভা জামায়াতে ইসলামী আয়োজিত সদস্য (রুকন) সমাবেশে সর্বসম্মতিক্রমে তাঁর নাম ঘোষণা করেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।

পৌর আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলা উদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল আহমেদ এবং আব্দুল কুদ্দুছ নোমান।

এছাড়াও সমাবেশে অন্যান্যের মধ্যে সদর উপজেলা জামায়াতের আমীর মো. ফখরুল ইসলামসহ পৌর জামায়াতের অধীনস্থ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, কর্মপরিষদ সদস্য ও রুকনবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.