জীবন দেওয়ার পরেই কি তবে ছাত্রদলের কর্মীদের মূল্যায়ন হবে? নাটোরের ছাত্রদলকর্মী শাকিল ইসলাম হত্যাকাণ্ডের পর এমন প্রশ্ন তুলে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক মোস্তাসিম বিল্লাহ অপু।
তিনি বলেন, শহীদ ওয়াশিমের মৃত্যুর পর সবাই তাঁকে খুঁজেছে। একইভাবে নাটোরের ছাত্রদলকর্মী শাকিলকে হত্যার পরও তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অথচ বেঁচে থাকতে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় যাতায়াতের টাকাটুকুও তাঁর কাছে থাকত না।
তৃণমূলের কর্মীদের ত্যাগ ও যথাযথ মূল্যায়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করে মোস্তাসিম বিল্লাহ অপু বলেন, একজন কর্মী বেঁচে থাকতে তাঁর পাশে দাঁড়ানো এবং তাঁর ত্যাগের স্বীকৃতি দেওয়া জরুরি। মৃত্যুর পর কেবল শোক প্রকাশ নয়, কর্মীদের জীবদ্দশায় তাঁদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
শাকিল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদত্যাগ দাবি করেন।
নিজের অনুভূতি প্রকাশ করে ছাত্রদলের এই কেন্দ্রীয় নেতা বলেন, “আহা, ছাত্রদল! তারপরও আমি গর্বিত। কারণ আমরা হাইব্রিড নই, আমরা সুবিধাবাদী নই। আমরা শহীদের রক্তের উত্তরাধিকারী।”
তিনি শাকিল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং তৃণমূলের ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান।
Leave a Reply