লোড হচ্ছে...
বিনোদন 28 October, 2026 4 days আগে

সমু চৌধুরীর পাশে দাঁড়ালেন শিল্পীরা

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 4 পাঠক

মঞ্চ, টিভি ও সিনেমায় একসময়ের দাপুটে অভিনেতা সমু চৌধুরী। বর্তমানে অসুস্থ তিনি, ভুগছেন মানসিক সমস্যায়। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া অসংখ্য ভিডিওতে ভবঘুরের বেশে, অস্বাভাবিক অবস্থায় তাকে ঘুরতে দেখা যায়। কখনো বাজারে, কখনো মাজারে আবার কখনো গানের আসরে তার উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ছে অনলাইনে। অনেকে তাকে নিয়ে তৈরি করছেন ব্লগ, ছড়িয়ে দিচ্ছেন সমু চৌধুরীর অসংলগ্ন কথাবার্তা। সমু চৌধুরীর এমন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। তার পাশে দাঁড়ানোর আকুতিও জানিয়েছেন সহকর্মীরা।

সম্প্রতি সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী সংবাদমাধ্যমে জানান, কয়েক বছর ধরেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সমু চৌধুরী। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তারা।

অভিনেতার এমন কঠিন সময়ে পাশে দাঁড়াল অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানালেন, সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ।

অপু বলেন, ‘সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তার পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। গতকাল সমু চৌধুরীর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রসেসিং শুরু হয়েছে। তার পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।’

প্রথম থেকেই সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি পর্যবেক্ষণ করছে অভিনয়শিল্পী সংঘ। প্রায় তিন বছর আগে সমু চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সে সময় সংগঠনটির সদস্যরা ছুটে গিয়েছিলেন তার পাশে।

রাশেদ মামুন অপু বলেন, ‘প্রথম থেকেই আমরা সমু চৌধুরীর পাশে আছি। গফরগাঁওয়ে সমু চৌধুরীকে অসংলগ্ন অবস্থায় পাওয়া গেলে শিল্পী সংঘ থেকেই ওনাকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সে সময়ই আমরা চিকিৎসার ব্যাপারে উদ্যোগ নিতে চেয়েছিলাম। কিন্তু তার পরিবার সে সময় রাজি হয়নি। এবার তার চিকিৎসার জন্য পরিবারের সম্মতি পেয়েছি।’

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.