লোড হচ্ছে...
জাতীয় 01 November, 2026 10 hours আগে

সোমবার থেকেই অটোরিক্সার নিবন্ধন কার্যক্রম শুরু: শাহে আলম

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 4 পাঠক

আগামীকাল সোমবার থেকে দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিক্সার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে তবে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও বর্তমানে সড়কে চলাচল করা অটোরিক্সা তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে না।

রোববার (০১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন এলাকায় স্বল্প গতির ব্যাটারিচালিত অটোরিক্সার চলাচলে বিধিমালা প্রণয়ন করেছে সরকার। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যে কোনো এক বা একাধিক সিটি থেকে পাঁচটি অটোরিক্সার নিবন্ধন করা যাবে।

নিবন্ধন ছাড়া কোনো অটোরিক্সার চলাচল করতে পারবে না। প্রতিটির স্পিডোমিটার স্থাপন করতে হবে। এটির অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি হবে না বলেও জানান তিনি।

শাহে আলম বলেন, স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল স্থানে সর্বোচ্চ গতিসীমা হবে প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটার। প্রতিটিতে ইকোনোমিক লাইফ টাইম হবে নিবন্ধনের থেকে ১২ বছর পর্যন্ত। সোমবার থেকে ১৩টি সিটি এলাকায় নিবন্ধন কাজ শুরু হবে, পর্যায়ক্রমে এর কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, বর্তমানে চলাচলরত রিকশাগুলো এখনই বন্ধ করা হবে না। তবে অটোরিক্সার ব্যাটারি চার্জিং স্টেশন থেকেই করতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নতুন নিয়মে দুই যাত্রী ধারণক্ষমতার অটোরিক্সার এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এর বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার অটোরিক্সার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা।

এ ছাড়া অটোরিক্সার চলাচল নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক জোন নির্ধারণ, নির্দিষ্ট রুট চালু এবং যানবাহনের জন্য আলাদা রং নির্ধারণের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.