প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ব্যক্তিগত কাজে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকানে যেতে হয় নগরবাসীকে। তবে বাইরে বের হয়ে গন্তব্যে পৌঁছানোর পর যদি দেখা যায় মার্কেট বা দোকানপাট বন্ধ, তাহলে বিড়ম্বনায় পড়তে হয়। তাই সময় ও ভোগান্তি এড়াতে বাইরে যাওয়ার আগে জেনে নিন, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার।
বন্ধ থাকবে যেসব মার্কেট
নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শরিফ ম্যানশন।
শনিবার বন্ধ থাকবে যে দর্শনীয় স্থান
রাজধানীর শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে।
Leave a Reply