কুড়িগ্রামে শাহ আমানত ইজি বাইক ব্যাটারি কোম্পানি লিমিটেডের অনুমোদিত ডিপো ‘কুড়িগ্রাম ব্যাটারি হাউজ এন্ড অটো সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) কুড়িগ্রাম সদর উপজেলার যোগাদহ ইউনিয়ন পরিষদের গেটসংলগ্ন এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত ইজি বাইক ব্যাটারি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুর রাজ্জাক, মো. মাহমুদুল হাসান, পূর্ণ চন্দ্র সরকার, মো. আব্দুল জলিল, মো. রবিউল ইসলাম রুবেল ও মো. সাগর হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম ব্যাটারি হাউজ এন্ড অটো সেন্টারের স্বত্বাধিকারী মো. সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. ওমর ফারুক বলেন, “শাহ আমানত ব্র্যান্ডের ব্যাটারিগুলো অত্যন্ত উন্নতমানের, টেকসই ও দীর্ঘস্থায়ী। গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে নিজস্ব সার্ভিস সেন্টারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি গ্রাহকদের যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক সেবা প্রদানের ব্যবস্থা রাখা হবে। আমরা মানসম্মত পণ্য সরবরাহের পাশাপাশি বিক্রয়-পরবর্তী সেবার বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছি।”
তিনি আরও বলেন, গ্রাহকদের সন্তুষ্টি অর্জন এবং পণ্যের মান বজায় রাখাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।
নতুন এ ডিপো চালুর ফলে কুড়িগ্রাম ও আশপাশের এলাকার ইজিবাইক চালক, মালিক এবং ব্যবসায়ীরা সহজেই শাহ আমানত ব্র্যান্ডের ব্যাটারি সংগ্রহ ও প্রয়োজনীয় সার্ভিস সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয় পর্যায়ে ব্যাটারি সরবরাহ, বিক্রয় ও বিক্রয়-পরবর্তী সেবা সম্প্রসারণে ‘কুড়িগ্রাম ব্যাটারি হাউজ এন্ড অটো সেন্টার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।
Leave a Reply